The helpless Pakistani bowlers in front of Tamim তামিমদের সামনে অসহায় পাকিস্তানি বোলাররা




The helpless Pakistani bowlers in front of Tamim  তামিমদের সামনে অসহায় পাকিস্তানি বোলাররা 





এজবাস্টনে আজ ঝড় তুললেন তামিম। ছবি: আইসিসি



৪০ ওভার শেষে সম্ভাব্য স্কোর দেখাচ্ছিল ৩৩৫। তখন বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ২৬৮। শুরুতে তোলা ঝড়টা মাথায় রাখলে একেও কম মনে হচ্ছিল। কিন্তু শেষের প্রত্যাশিত ঝড়টা শুধু ঈশান কোণে উঁকিঝুঁকি দিল, রুদ্ররূপে পাকিস্তানকে কাঁপাতে পারল না। পাকিস্তানকে স্বস্তি দিয়ে বাংলাদেশের থামল ৯ উইকেটে ৩৪১ রান করে। 
৩৪১ রানেও স্বস্তি! হঠাৎ করে এমন কিছু পড়লে অবিশ্বাস জাগতে পারে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশে যেভাবে শুরু করেছিল তাতে এটাও কম মনে হচ্ছে। মাত্র ২৭ রানে সৌম্য সরকারকে হারালেও তামিম ইকবাল ওটা নিয়ে একদমই মাথা ঘামালেন না। আয়ারল্যান্ডের ফর্মটা টেনে নিয়ে এলেন এ ম্যাচেও। ৯৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় পেয়েছেন সেঞ্চুরি (১০২)। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন পুরো আয়ারল্যান্ড সফরে বসে থাকা ইমরুল কায়েস। তিনে নামা ইমরুলের ৬১ রান এসেছে ৬২ বলে। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজনের ১২২ বলে ১৪২ রানেই বড় স্কোরের ভিত্তি পেল বাংলাদেশ। 
মোহাম্মদ আমিরকে বিশ্রাম দিয়ে নামা পাকিস্তানের বোলিং আক্রমণ কোনোভাবেই দাঁত বসাতে পারছিল না বাংলাদেশের ব্যাটিংয়ে। তবে দ্রুত রান তোলার তাড়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তামিম ও ইমরুল দুজনই ফিরেছেন শাদাব খানের লেগ স্পিনে। এরপর ভালো শুরু করেও ইনিংসের পূর্ণতা না দিয়ে ফিরেছেন মুশফিক (৩৫ বলে ৪৬), সাকিব (২৭ বলে ২৩)। একই দোষে আউট লোয়ার অর্ডারের মাহমুদউল্লাহ (২৪ বলে ১৯) ও মোসাদ্দেক (১৫ বলে ২৬)। 
শেষ দশ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৩ রান করেছে বাংলাদেশ। পাকিস্তানের জুনায়েদ খান ৭৩ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ৯ ওভারে ৬৮ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। ডানহাতি পেসার হাসান আলীই কেবল একটু নিয়ন্ত্রিত বোলিং করেছেন, ১০ ওভারে ৫৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।  



Potential score was seen at 40 over at 335. Then Bangladesh's runs were 268 by 4 wickets. At the beginning, it seemed to be a little less if the head was on the head. But the last expected storm just peeped at the corners of the corner, and could not shake Pakistan as Rudra. Rest assured Pakistan made 341 runs for 9 wickets.
341 runs comfort! Suddenly, reading something that can stir unbelief. But it seems less like the way Bangladesh started in the Champions Trophy preparatory match.Tamim Iqbal did not bowl with that, even if Soumya lost the government in 27 runs. Ireland pulled the form in the match also. Century (102) got 9 fours and 4 sixes in 93 balls. Imrul Kayes, who was sitting on a full Ireland tour, gave him the qualifying team. Umro Imrul's 61 runs 61 runs in three innings. Bangladesh were given the second highest score by 142 runs in 122 balls in the second wicket.
Mohammad Amir was not able to put a tooth on Pakistan in the batting batting line-up. However, the batsmen of Bangladesh's batsmen helped extend their pace. Both Tamim and Imrul returned to Shadab Khan's leg spin. Mushfiqur returned with 46 not out from the innings, but Shakib (23 from 27) has returned after completing his innings. Mahmudullah (19 for 24) and Mosaddek (26 for 15) of the lower order out of the same fault.
Bangladesh scored just 73 runs in the last 10 overs losing 5 wickets. Pakistan's Junaid Khan got 4 wickets with 73 runs Another left-arm pacer Wahab Riaz was unbeaten on 68 by nine overs. Right-arm fast bowler Hasan Ali bowled only a little, controlled by 58 runs in 10 overs, two wickets.
Previous
Next Post »

Gayle's world record was just one shot away

  Gayle's world record was just one shot away. Heels, thinking of where the ball can be sent. Photo: Nottinghamshire Twitter Pa...