মরগানের মনে পড়ছে অ্যাডিলেডের সেই ম্যাচ
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে বাংলাদেশের সেই অবিস্মরণীয় ম্যাচটির কথা মনে আছে? রুবেল হোসেনের বলে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় যখন নিশ্চিত হলো, তখন অধিনায়ক এউইন মরগানের হতাশামাখা ছবিটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো মনে রাখবেন আরও অনেক দিন। কিন্তু সেই ম্যাচটিই যে ইংলিশ ক্রিকেটের দিনবদলের ম্যাচে পরিণত হবে, সেটা তখন ভাবেননি অনেকেই। ওভালে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের আরও একটি ম্যাচের আগে মরগানের মুখেই সেই দিনবদলের স্তুতি, সেই ম্যাচটির পর আমাদের পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকেই উঠেছে।
অ্যাডিলেডের সেই ম্যাচের পরপরই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা ছিল ইংলিশ ক্রিকেটারদের। পুরোনো ধাঁচের ক্রিকেটকে বিদায় দিয়ে নিজেরা অভ্যস্ত হবেন আধুনিক আক্রমণাত্মক ঘরানার ক্রিকেটে। মরগান তৃপ্ত সেটি করতে পেরে, ‘অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হারের পর আমরা খুবই ভাগ্যবান, আমাদের দলের খেলোয়াড়েরা নতুন ধরনের ক্রিকেট শুরু করেছে এবং সেই ধারাটি উপভোগ করছে। নিজেদের খেলার ধারা বদলে নতুন ধারাটা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে।
ইংল্যান্ডের এই দলটির শক্তি অবশ্যই আক্রমণাত্মক ক্রিকেট। তবে স্থির লক্ষ্যও তাদের গত দুই বছরে যথেষ্ট সাফল্য এনে দিয়েছে। এটিও মরগানের কম তৃপ্তির জায়গা নয়, ‘আমাদের লক্ষ্যে আমরা অবিচল। এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। আমার মনে হয়, দল হিসেবে এটা দারুণ শক্তির এক জায়গা।
ConversionConversion EmoticonEmoticon